সাদ্দাম হোসাইন : টেকনাফে ইউএসএআইডি কোডেক ন্যাচার এন্ড লাইফ প্রকল্প কর্তৃক ৬৭৯জন ভিসিএফ সদস্যদের মধ্যে দেশীয় প্রজাতির চারা বিতরণ করা হয়েছে।
১৮আগষ্ট (মঙ্গলবার) সকাল ১১টা হতে টেকনাফ উপজেলায় গৃহস্থালির আওতায় টেকনাফ সাইটে সদর ইউপির উত্তর নাইট্যংপাড়া, দরগাহ ছড়া, হাতিয়ার ঘোনা, মাঠ পাড়া, জাহালিয়া পাড়া, তুলাতলী, হ্নীলা ইউনিয়নের দক্ষিণ দমদমিয়া, মোচনী, উলুচামরী, কোনারপাড়া, সিকদার পাড়া, পানখালী, ভিলেজার পাড়া, লেচুয়াপ্রাংসহ ১৪টি ভিসিএফ দলের ৬৭৯জন সদস্যদের মধ্যে ৮ প্রজাতির দেশীয় গাছের চারা বিতরণ করা হয়। এসব চারা বিতরণ কার্য্যক্রমে উপস্থিত ছিলেন কোডেক ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নারায়ণ চন্দ্র দাশ। তিনি ভিসিএফ সদস্যদের উদ্দেশ্যে চারারোপন এবং পরিচর্যার উপর গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

উক্ত চারা বিতরণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান, সাইট ফ্যাসিলিটেটর নজরুল ইসলাম,সাইট হিসাব ও প্রশাসনিক সহকারী আক্কাস উদ্দীন, ফিল্ড অর্গানাইজার শহিদুল ইসলাম তুহিন, সেবী রানী বড়ুয়া, আমিনুল ইসলাম মুন্না ও অফিস সহকারী নাছির উদ্দীন।
পরিচর্যার মাধ্যমে এসব দেশীয় চারা বড় হলে ভিটামিন জাতীয় খাদ্যাভাব দূরীকরণের পাশাপাশি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ###
