প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ২টি বোট হতে ৩লাখ ১০হাজার ইয়াবা ও ৩৩ রোহিঙ্গা ভিকটিম উদ্ধার ; আটক-১৫

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে প্রবালদ্বীপ সেন্টমার্টিন সংলগ্ন সাগরে বাংলাদেশ নৌ বাহিনীর টহল দল পৃথক অভিযান চালিয়ে ২টি ইঞ্জিন বোট হতে ইয়াবার চালান বোঝাই ১০জন এবং অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া মানব পাচারকারী চক্রের ৫জন সদস্যসহ মোট ১৫ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় ৩৩ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু ভিকটিমকে উদ্ধার করেছে।

Teknaf Pic A 1 19 05 2022 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

সুত্র জানায়, গত ১৮মে (বুধবার) রাত ১১টায় বাংলাদেশ নৌবাহিনী সেন্টমার্টিনের টহল দল বিএনএস আলী হায়দার জাহাজ নিয়ে সেন্টমার্টিনের দক্ষিণে ৫ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে সন্দেহভাজন ১টি ইঞ্জিন বোটকে এনে তল্লাশী চালিয়ে ৩লাখ ১০হাজার ইয়াবা সহ শাহজালাল, ইলিয়াছ, কালা মিয়া, মো: রফিক, মো: আব্দুর রহিম, রবিউল হাসান, মো: ইব্রাহীম, আব্দু শুক্কুর, জসিম উদ্দিন ও রফিকসহ ১০জন মাদক পাচারকারীকে আটক করে।

অপরদিকে রাত পৌনে ১২টারদিকে নৌবাহিনীর একই জাহাজ সাগরের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে সন্দেহভাজন ইঞ্জিন বোট তল্লাশী করে চোরাই পথে সাগর পথ দিয়ে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৩৩জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে। মানব পাচারের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে বোটের ৫জন ক্রুকে আটক করা হয়।

বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক ও ক্যাপ্টেন সোহেল আজম সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান,এইব্যাপারে পৃথক অভিযানে মাদকসহ আটক এবং রোহিঙ্গা ভিকটিমসহ আটক ক্রুদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। ≠