বার্তা পরিবেশক : ১৭ আগষ্ট টেকনাফ টুডে অনলাইন পত্রিকায় প্রকাশিত “ হ্নীলাকে মাদকমুক্ত করতে কৌশলে থাকা স্থানীয় ও রোহিঙ্গা ইয়াবা কারববারীদের আইনের আওতায় আনা জরুরী!” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের একাংশে প্রকাশিত তালিকায় আমার নাম দেখে আমি বিস্মিত। এলাকার কিছু ব্যবসায়িক কুচক্রীমহল পারিবারিক বিরোধের ফলে সংবাদকর্মীদের ভিত্তিহীন অভিযোগ দিয়ে মাদক অপবাদে প্রশাসনিকভাবে হয়রানির চেষ্টা চালিয়েছে। আমি দীর্ঘ ৭বছর ধরে লেদা রোহিঙ্গা বস্তিতে মোবাইল ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছি। আমি মাদকসহ রাষ্ট্রবিরোধী কোন কাজে জড়িত না। এই ব্যাপারে আইন-শৃংখলা বাহিনীকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে উক্ত সংবাদাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী :
রিয়াজ উদ্দিন
পিতা:-বদর উদ্দিন সরকার
লেদা, হ্নীলা, টেকনাফ।
