খাঁন মাহমুদ আইউব, বিশেষ প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচার কালে
৫০হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে ২ বিজিবি। এসময় পাচার কজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ শনিবার ভোর রাতে উপজেলার হ্লীলা ইউনিয়নের হ্লেদা ছুরিখাল এলাকার লবন মাঠ থেকে এসব মাদক জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
বিজিবি অধিনায়ক জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে ভোররাতে হ্লেদা বিওপির জওয়ানরা নাফনদীর কিনারায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাফ নদী থেকে ক’জন ব্যক্তি ছ্যুরিখাল এলাকার লবন মাঠ দিয়ে লোকালয়ের দিকে যাওয়ার বিজিবি সদস্যরা নাইটভিশন ডিভাইস দ্বারা কয়েকজন দুস্কৃতিকারীকে শনাক্ত করতে সক্ষম হয়। এসময় বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। ধাওয়ার মুখে পাচারকারীরা লোকালয়ে লুকিয়ে গেলে কাঊকে আটক করতে পারেনি। এসময় পাচারকারীদের ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করে তার অভ্যান্তরে থাকা ৫০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা পরবর্তীতে বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।
