প্রকাশিত সংবাদে মো. জুবাইরের প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গত ২৪ মে টেকনাফ টুডে ডট কম অনলাইন মিডিয়াই মাদকের বিরুদ্ধে অভিযান, বাহারছড়ার খুচরা ও পাইকারী ইয়াবা ব্যবসায়ীরা আতংকে, তবে ধরা ছোঁয়ার বাইরে সংবাদের শিরোনামে আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের এক ফাঁকে আমাকে বাহারছড়ার উত্তর শীলখালীর অন্যতম ইয়াবা ব্যবসায়ী বলে উল্লেখ করা হয়, যা খুবই দুঃখজনক এবং মিথ্যা, বানোয়াট সংবাদ। প্রকৃত পক্ষে আমি পাথর ও ইট সরবরাহ করে জীবিকা নির্বাহ করি, এবং কোনো বিপদে আমাকে আর্থিক ভাবে আমার তিন ভাই সৌদি প্রবাসী তারা সহযোগীতা করে থাকে। কোনো বাণিজ্যিক মিডিয়া ও প্রশাসন যদি আমি ইয়াবা ব্যবসায় জড়িত প্রমান করতে পারে তাহলে আমি আইনগত ভাবে যে শাস্তির মুখামুখি হতে তা হতে রাজি আছি। বর্তমানে আমি জীবিকা নির্বাহের জন্য আমি একটি রোহিঙ্গা ক্যাম্পে ঘর নির্মাণের কনট্রাকসনের কাজে নিয়োজিত আছি, হালাল উপার্জনের মাধ্যমে আমি জীবিকা নির্বাহ করছি। কিন্তু আমার কিছু পারিবারিক ও রাজনৈতিক প্রতিপক্ষ লোক আমার মানহানী করতে ও প্রতিহিংসা ছড়াতে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমাকে হেয়পতিন্ন করার চেষ্টা করতেছে। আর সাংবাদিক ভাইদেরওও সঠিক তথ্যের ভিক্তিতে সংবাদ পরিবেশন করার জন্য অনুরোধ রইল। শেষে আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

প্রতিবাদকারী
মোহাম্মদ জোবাইর
বাহারছড়া উত্তর শীলখালী,টেকনাফ