প্রকাশিত সংবাদে আবদুল আলীর প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

গত ৯ ডিসেম্বর দৈনিক কক্সবাজার ৭১ নামক পত্রিকায় টেকনাফ বাহারছড়া এলাকার মানব পাচারকারী আবদুল আলী ফের বেপরোয়া ও ১১ ডিসেম্বর আমাদের টেকনাফ নামক একটি অনলাইন পত্রিকায় আবদুল আলী ঘাট দিয়ে মানপাচার সক্রিয় সংবাদ শিরোনামে আমার দৃষ্ট্রিগোচর হয়েছে। সেখানে আমাকে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে যা অপ্রচারের সামিল। প্রকৃত ঘটনা এই যে আমি টেকনাফ বাহারছড়া নোয়াখালী এলাকার একজন সাধারণ কৃষক ও জেলে।

দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় আমার ২০-৩০ টি নৌকা আছে বলে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। আমার জীবনের সম্পদ বলতে অনেক আগের একটি ভাঙ্গা নৌকা আছে যা দিয়ে মাছ ধরে আমি জীবিকা নির্বাহ করি। আমার কথা বিশ্বাস না হলে প্রশাসন তদন্ত করে দেখুক। অন্যদিকে আমি কোনো মানব পাচার কাজে জড়িত না। আমার পারিবারিক শত্রু পক্ষ আমার বিরুদ্ধে ভূঁয়া তথ্য দিয়ে আমাকে ঘায়েল করার চেষ্টা করতেছে। যা তদন্ত করলে সব বেরিয়ে আসবে।

কিছু দিন আগে আমার বিরুদ্ধে যড়যন্ত্র মুলক ভাবে সিএনএন বাংলা টিভি নামক অনুমোদনহীন একটি ইউটিউব চ্যানেলের নামে আমি মানব পাচারকারী বলে আমার থেকে একটি মোটা অংকের টাকা চাঁদা দাবী করে। কিসের জন্য টাকা দিব তা প্রতিবাদ করলে আমাকে ক্রসফায়ারের হুমকি দেয়। পরে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসার আগ মূহুর্তে সে সহ তার সহযোগিরা পালিয়ে যায়। যা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হয়েছে। এই কথিত সাংবাদিকও বেপরোয়া হয়ে আমার বিরুদ্ধে যড়যন্ত্রে নেমেছে যা সে কখনো সফল হবেনা ইনশাল্লাহ। আর আমার পরিবারের কেউ আমি মানবপাচার করি বলে কাউকে সাক্ষাতকার দেয়নি। পরিশেষে আমি এই বানোয়াট ও মিথ্যা সংবাদের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যদি ভবিষ্যতে আমার বিরুদ্ধে এই রকম অপ্রচার চালানো হয় তাহলে আইনের আশ্রয় নিতে বাধ্য হব।

প্রতিবাদকারী
আবদুল আলী
নোয়াখালী, বাহারছড়া, টেকনাফ।