বার্তা পরিবেশক : হ্নীলায় আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে ১ম ফাইনাল খেলায় হ্নীলা মৌলভী বাজার নাফ সীমান্ত একতা সংঘ ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে রয়েল স্টার ফুটবল একাদশ।
২৫ই ফেব্রুয়ারী বিকাল ৪টায় হ্নীলা আলীখালী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত “আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং” এর ১ম সেমিফাইনাল খেলা হ্নীলা মৌলভী বাজার নাফ সীমান্ত একতা সংঘ ফুটবল একাদশ এবং রয়েল স্টার ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বের খেলা আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলে। একাধিক গোলের সুযোগ হলেও গোলরক্ষকদের বিচক্ষনতা এবং লক্ষ্যহীন শর্টে কোন দলই গোলের দেখা পায়নি। প্রথমার্ধ্বের খেলার সময় শেষ হলে রেফারী বাঁশি বাজিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়ে আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলে। আগের মতো কোন দলই খেলায় গোলের দেখা পায়নি। ২য়ার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী খেলার সমাপ্তি ঘোষণা করেন। এরপর খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে রযেল স্টার ফুটবল একাদশ ৪-৩ গোলের ব্যবধানে মৌলভী বাজার নাফ সীমান্ত একাদশকে হারিয়ে অত্র টূর্ণামেন্টের ফাইনাল নিশ্চিত করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রয়েল স্টার ফুটবল একাদশের গোলরক্ষক নুর আলম। খেলায় প্রধান রেফারী ছিলেন আলী হোসাইন, সহকারী রেফারী ছিলেন আনিসুল হক ও বেলাল উদ্দিন এবং ৪র্থ রেফারী ছিলেন হেলাল উদ্দিন।

আগামীকাল সাইনিং স্টার ফুটবল একাদশ ও রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশের মধ্যে ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ###
