বার্তা পরিবেশক : বাংলাদেশ জাতীয় মৎস্যজীবি সমিতি হ্নীলা ২নং ওয়ার্ড শাখার ৯সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
১১ ডিসেম্বর বিকাল ৪টায় হ্নীলা নাইক্ষ্যংখালী পূর্বপাড়া অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয় মৎস্যজীবি সমিতি হ্নীলা ২নং ওয়ার্ড শাখার কাউন্সিল উপলক্ষ্যে একসভা ইউনিয়ন আহবায়ক জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্নআহবায়ক চন্দ্রনাথের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আহবায়ক মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন হ্নীলা ইউপির (১,২ ও ৪নং ওয়ার্ডের) সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা বেগম,উপজেলা জাতীয় মৎস্যজীবি সমিতি সদস্য সত্য দাশ, হোয়াইক্যং ইউনিয়ন আহবায়ক আব্দুস সাত্তার। এতে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা নুরুল হুদা, জাহাঙ্গীর আলম, জহুর আলম ও আব্দুস শুক্কুর প্রমুখ।
সভা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে জাহাঙ্গীর আলম সভাপতি, জহুর আলম সহসভাপতি, আব্দুস শুক্কুর সাধারণ সম্পাদক, নুরুল হুদা সহসাধারণ সম্পাদক, আব্দুল আজিজ সাংগঠনিক সম্পাদক, তোফাইল আহমদ কোষাধ্যক্ষ, জাফর আলম, বাদশা ও আবু তাহেরকে সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় মৎস্যজীবি সমিতি হ্নীলা ২নং ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়।
