কায়সার হামিদ মানিক : করোনা ভাইরাস জনিত কারণে সারাদেশের মতো কক্সবাজারের উখিয়াতেও কর্মহীন ও হতদরিদ্র পরিবারের পাশে ত্রাণ দিয়ে যাচ্ছেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।
সরকারি ত্রাণ সহায়তা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার জালিয়াপালংয়ের চোয়াংখালী, মাদারবনিয়া, মনখালীর সহ প্রায় ৬শ পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ করেন এই ইউপি চেয়ারম্যান।
করোনা পরিস্থিতিতে শুরু থেকেই মানুষের পাশে ছুঁটে চলেছেন তিনি। অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন।
করোনা পরিস্থিতিতে সবসময় মানুষের পাশে থেকে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি৷তিনি আরো জানান,আমি গরীবের চেয়ারম্যান তাই আমি সবসময় গরীব অসহায় মানুষের পাশে থাকতে চেষ্টা করি।
