পাকিস্তানের সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কাশ্মীর উত্তেজনায়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক :: কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই পাকিস্তান সফলভাবে ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরদফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

দেশটির জাতীয় দৈনিক ডন তাদের এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, মেজর জেনারেল গফুর এক টুইট বার্তায় বলেছেন, ক্ষেপণাস্ত্রটি বিভিন্ন ধরনের টর্পেডোর মাধ্যমে সর্বোচ্চ ২৯০ কিলোমটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি এর একটি ভিডিও প্রকাশ করেছেন।