বার্তা পরিবেশক : হ্নীলায় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় উৎসব দূর্গাপুঁজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কৌশল বিনিময় করেছেন।
১০অক্টোবর বাদে এশা হিন্দু সম্প্রদায়ের দূর্গোৎসবে সপ্তমীর দিনে টেকনাফ উপজেলা বিএনপির সহ সভাপতি আলী আহমেদ মেম্বার,সহসাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক এডঃ রশিদুল আলম চৌধুরীর নেতৃত্বে একটি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে প্রতিনিধি দল হ্নীলা জালিয়া পাড়া হরি মন্দির পরিদর্শনে গেলে পুঁজা কমিটির সভাপতি লক্ষীপদ দাশের নেতৃত্বে পুঁজা উদযাপন পরিষদ স্বাগত জানিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এতে সংক্ষিপ্ত এক সভায় জেলে এবং হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব মুখরভাবে পালন করার আহবান জানান।
এরপর এই প্রতিনিধি দল হ্নীলা পুরান বাজার কেন্দ্রীয় কালি মন্দিরের পুঁজামন্ডপে পৌঁছলে পুঁজা পরিচালনা কমিটির পক্ষে মুন্না শর্মা ও জৈগ্য দাশ অতিথিবৃন্দকে বরণ করে নেন। এসময় হ্নীলা ইউপির স্থানীয় ৩নং ওয়ার্ড মোঃ রফিকুল ইসলাম, মক্কা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম,হ্নীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হাশেম, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা সাংগঠনিক ৬নং বিএনপির সভাপতি মুহাম্মদ আলম শাহীন, হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগর, হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আব্দুল্লাহ মনির, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, টেকনাফ উপজেলা যুবদল সাবেক সদস্য মোহাম্মদ আমিন, আহবায়ক, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সাংগঠনিক ৬নং ওয়ার্ড যুবদল আহবায়ক মোহাম্মদ আকরাম, যুবদল নেতা মোঃ ফারুক, মোঃ আতিক, খোকন, কাইয়ুম প্রমুখ।
এতে বক্তারা চলমান পুজাঁকে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার জন্য আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সর্তক থাকার আহবান জানানো হয়। ###
