পশ্চিম বড়ভেওলা ইউপি নির্বাচনে নৌকার মাঝি বর্তমান চেয়ারম্যান বাবলাকে জনগণের সংবর্ধনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীকে স্বরণাতীত সংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মী ও তার সমর্থকরা। তিনি দ্বিতীয়বারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন।
শুক্রবার ২৯ অক্টোবর দুপুর তিনটার দিকে হারবাং ইনানী রিসোর্টে তাকে বরণ করা হয়। পরে ২শতাধিক গাড়িবহর নিয়ে নিজ এলাকায় পৌছে বিকাল ৫টার দিকে দরবেশকাটা স্টেশনে এক সংবর্ধনা সভায় উপস্থিত হন। উপস্থিত হাজার হাজার জনতা তাকে ফুল দিয়ে বরণ করেন।
পরে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড দ্বিতীয় বারের মতো নৌকা প্রতিক দিয়েছেন। গতবারও আমি নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছি। এবারো নির্বাচিত হলে চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমার ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় রাস্তাঘাট পাকা করা হয়েছে। পুরো এলাকা শতভাগ স্যানিটেশনের আওতায় আনা হয়েছে। ভূমিহীন লোকজনের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঘর বরাদ্দ দেয়া হয়েছে। করোনাকালীন কর্মহীন লোকজনকে সরকারী-বেসরকারী ও ব্যক্তিগতভাবে পর্যাপ্ত খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে পশ্চিম বড়ভেওলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তরের ভিশন নিয়ে আগামীতে কাজ করে যাব। ##