বার্তা পরিবেশক :
পবিত্র রমজান মাসে জুয়া খেলায় বাধা দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবরাং দক্ষিন কচুবনিয়া এলাকার আজিম উল্লাহ।
এক প্রতিবাদলিপিতে তিনি জানিয়েছেন, কচুবনিয়া এলাকার
আব্দুল খালেকের ছেলে সাব্বির পবিত্র রমজান মাসে দোকানের ভেতর জুয়ার আসর বসিয়ে আসছিল। এতে স্থানীয় যুব সমাজ জুয়ায় আসক্তির পাশাপাশি পবিত্র রমজানের পবিত্রতা ক্ষুন্ন করে চলছিল। আর এই অবৈধ কর্মকান্ডের প্রতিবাদ করায়
সে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তার মিথ্যা তথ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের কয়েকটি পেইজ ও আইডি থেকে “সাবরাং দক্ষিণ কচুবনিয়া এলাকার শীর্ষ স*ন্ত্রা*সী,অস্ত্রধারী আজিম উল্লার গু*লির ফায়ারের বিকট শব্দে আ*তঙ্কিত এলাকাবাসী! প্রশাসনের কঠোর নজরদারী প্রয়োজন মনে করছেন এলাকাবাসী।” শীর্ষক সংবাদ প্রচার করেছে।
উক্ত সংবাদটি কোন ধরনের যাচাই বাছাই না করে এলাকাবাসী কিংবা আমার কোন বক্তব্য না নিয়ে এভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে উক্ত ফেইসবুক পেইজ ও আইডি থেকে। যা আজিম উল্লাহর যোগসাজেস করা হয়েছে।
আমি যতটুকু জানি ডিজিটাল নিরাপত্তা আইনেও এটি একটি অপরাধ।
প্রকৃতপক্ষে সাবরাং দক্ষিণ কচুবনিয়া এলাকায় পবিত্র লায়লাতুল কদরের রাতে এমন কোন ঘটনা ঘটেনি। কুচক্রী মহল ষড়যন্ত্র করে অহেতুক আমার নামে অপবাদ ছড়িয়ে এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার পায়তারা চালাচ্ছে। তাছাড়া আমাকে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্রধারী বলে উল্লেখ করা হয়েছে। যা একেবারেই কাল্পনিক ও ভিত্তিহীন তথ্য।
কাজেই আমি উক্ত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি এ ধরনের গুজবে কান না দিতে প্রশাসন, আইন শৃংখলা বাহিনীসহ সকলের প্রতি বিনীত আহবান জানাচ্ছি।
বিনীত
আজিম উল্লাহ
