বার্তা পরিবেশক : গত ১১নভেম্বর বিভিন্ন অনলাইন ও স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত “হোয়াইক্যংয়ে এক ব্যক্তির পেটে ইয়াবা বিস্ফোরণে মৃত্যুসহ বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটির একাংশ আমার দৃষ্টিগোচর হয়েছে। যা এলাকার একটি শত্রুমহল কর্তৃক অপপ্রচার মাত্র।
খারাংখালী পূর্ব মহেশখালীয়া পাড়ার আব্দুস সালামের পুত্র একজন পেশাদার ইয়াবা বহনকারী। নিজে মাদকের চালান খেয়ে অভিনব কায়দায় পাচারের সময় বিস্ফোরণে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে। ওসি প্রদীপের আমলেও ইয়াবা কারবারে সম্পৃক্ততার অভিযোগে ইয়াবা বহনকারী আব্দুল্লাহর ভাই নাসির ক্রসফায়ারে মারা যায়। এখানে আমার কোন ধরনের সম্পৃক্ততা নেই। এলাকায় আমার পরিবার রাজনীতিতে জড়িত এবং মেম্বার ও চেয়ারম্যান পদে নির্বাচন করে থাকে। তাই এলাকার কিছু কুচক্রীমহল আমাদের সম্মানহানি করার জন্য সাংবাদিক ভাইদেরকে আমি ইয়াবার চালান খালাস ও খাওয়ায়ে পাচারের মতো জঘন্য কাজে জড়িত বলে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়েছে। আমি এই ধরনের ঘৃণিত কাজে অতীতেও জড়িত ছিলাম না। এখনো নেই জড়িত নেই।
সুতরাং উক্ত সংবাদের বিভিন্ন অংশে আমাকে জড়ানো অংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইন-শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী :
শাহ আলম
পিতা-মৃত দুদু মিয়া
সাং-পূর্ব মহেশখালীয়া পাড়া, হোয়াইক্যং, টেকনাফ। ###
