নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে ব্যবসায়ী যুবক নিখোঁজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে বিদ্যমান গ্রæপ সমুহের অপতৎপরতার কারণে সাধারণ রোহিঙ্গারা অতিষ্ঠ হয়ে উঠছে। বিভিন্ন আইন-শৃংখলা বাহিনীর সোর্স পরিচয়ী অপরাধী চক্রের যোগ-সাজশে এবার পান ব্যবসায়ী এক যুবক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ব্যাপারে নিখোঁজ যুবকের পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে। জানা যায়,গত ২৫মার্চ সন্ধ্যারদিকে আইন-শৃংখলা বাহিনীর সোর্স পরিচয়ী এইচ বøকের ডাকাত ও ইয়াবা চোরাচালানে সম্পৃক্ততায় একাধিক মামলার আসামী ফিল মোহাম্মদের পুত্র মোহাম্মদ হাশিম, রশিদ আহমদের পুত্র মোহাম্মদ হাসান, রশিদ আহমদের পুত্র মোহাম্মদ জলিল, মৃত কালু মিয়ার পুত্র মোহাম্মদ হোছাইন প্রকাশ গালু হোছনসহ একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের যোগসাজশে সাদা পোশাকে আইন-শৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে একটি সাদা মাইক্রোতে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ বøকের এমআরসি নং-৪৬০৪৩, শেড নং-৬৭৭, ১নং রোমের বাসিন্দা মৃত মোহাম্মদ হোছাইনের পুত্র পান ব্যবসায়ী মোহাম্মদ আলম (১৫) কে বকেয়া টাকা উত্তোলনের সময় হাফ হাতা সাদা গেঞ্জি পরিহিত অবস্থায় গাড়িতে তুলে নিয়ে যায়। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর না পেয়ে অসুস্থ মা গোলবাহার (৫৫) হতাশ হয়ে থেমে থেমে জ্ঞান হারিয়ে ফেলছে।
এদিকে নিখোঁজ পান ব্যবসায়ী কক্সবাজারে মাদ্রাসায় পড়–য়া ভাই কামাল হোছাইনকে ইয়াবা ও অস্ত্র দিয়ে চালান করার জন্য অপরাধী চক্রের অব্যাহত হুমকির মুখে চরম আতংক ও নিরাপত্তাহীনতায় রয়েছে বলে দাবী করেন। এই ব্যাপারে টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং-৭২/০২-০৪-১৮ইং
এই বিষয়ে অপহৃত পান ব্যবসায়ীর গুরুতর অসুস্থ মা গোলবাহার আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের আন্তরিক সহায়তা কামনা করেছেন। ##