বিশেষ প্রতিবেদক : টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আমেরিকা প্রবাসী এক রোহিঙ্গার বাড়িতে স্বশস্ত্র ডাকাত দল হানা দিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে। ডাকাত দলের হুমকিতে মুখ খুলছেনা ক্ষতিগ্রস্থ পরিবারের কেউ।
জানা যায়, গত ১৮ ফেব্রæয়ারী রাত সাড়ে ১১টারদিকে একদল স্বশস্ত্র রোহিঙ্গা ফর্সা ও লম্বা সাইজের মুখোশ পরহিত ডাকাত দল নয়াপাড়া ২৬নং জি-৭ রোহিঙ্গা ক্যাম্পের শিয়াইল্যা ঘোনাস্থ আমেরিকা প্রবাসী রোহিঙ্গা মোহাম্মদ হাসানের পরিবারের ঢুকে বাড়ির মহিলাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭১হাজার টাকা, অর্ধভরি ওজনের স্বর্ণের কানের দুল জোড়া, স্যামস্যাং এস-৮ মডেলের সেট ১টি, ৪টি ঘড়ি ও ১টি সৌর বিদ্যুতের ব্যাটারী নিয়ে যায়। এই ঘটনায় কোথাও অভিযোগ করলে ঐ বাড়ির মহিলাদের প্রাণে মারার হুমকি দিয়ে চলে যায়। তাই ভয়ে কোথাও উক্ত বিষয়ে অভিযোগ দায়ের করেনি কেউ।
তবে গোপন সুত্রমতে সালমান শাহ, আনোয়ার ও খাইরুল আমিন গ্রæপের লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। উক্ত বিষয়ে আইন-শৃংখলা বাহিনীকে অবহিত না করায় কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি।
তবে রোহিঙ্গা আমেরিকা প্রবাসীর পরিবার প্রাণের ভয়ে রয়েছে বলে একাধিক সুত্র দাবী করেছে। #
