টেকনাফ টুডে ডেস্ক : সাত জেলায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।
কেন্দ্রীয় মৎস্যজীবী দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আব্দুর রহিম এ কমিটি অনুমোদন করেন।
সোমবার (৭ অক্টোবর) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যেসব জেলায় নতুন কমিটি হয়েছে তা হলো- কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা মহানগর, ফরিদপুর জেলা, ফরিদপুর মহানগর, ঢাকা জেলা, গোপালগঞ্জ এবং রাজবাড়ী।
