বাহারছড়ায় ৪টি ওয়ার্ডের ১৬৯৬জন নারী-পুরুষ ভোটারের ছবি তোলার কাজ চলছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

আজিজ উল্লাহ : টেকনাফের বাহারছড়ায় হালনাগাদকৃত ভোটারদের মধ্যে ৪টি ওয়ার্ডে বিশেষ কমিটি কর্তৃক বাছাইকৃত ১৬৯৬জন নারী-পুরুষ ভোটারদের ছবি তোলা কার্য্যক্রম শুরু হয়েছে।
৩০ অক্টোবর সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বাহারছড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ১,২, ৩ এবং ৪নং ওয়ার্ডের নিবন্ধনকৃত ১৭৭৮ ভোটারের মধ্যে বিশেষ কমিটি কর্তৃক বাছাইকালে ৮২জন ভোটার বাতিল হয়। এখন উক্ত ৪টি ওয়ার্ডে ১৬৯৬জন ভোটারের ছবি তোলার কাজ চলছে। এসময়
বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন, ১নং ওয়ার্ড মেম্বার ইউনুস, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ আজিজুল ইসলাম আয়েজ, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ সোনালী, ৪নং ওয়ার্ড ইউপি মেম্বার হুমায়ুন কাদের, সংরক্ষিত মহিলা মেম্বার (১,২,৩নং ওয়ার্ড) আনোয়ারা বেগম, শৃংখলা রক্ষায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ জহিরুল ইসলাম, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ভোটার হালনাগাদ কমিটির টিম লিডার মুজিব। সুশৃংখল ও শান্তিপূর্ণ পরিবেশে নতুন ভোটারদের ছবি তোলার কাজ এগিয়ে চলছে।
আগামীকাল এই ৪টি ওয়ার্ডের ছবি তোলা শেষ হলে পর্যায়ক্রমে পরবর্তী ওয়ার্ড সমুহের ভোটারদের ছবি তোলা হবে।