টেকনাফে ঢাকা ফেরত আরো এক ব্যক্তির করোনা সনাক্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : কক্সবাজার মেডিকেল কলেজে নমুনা টেস্টে ঢাকা ফেরত টেকনাফের আরো এক ব্যক্তির করোনাভাইরাস সনাক্ত হয়েছে।

২৪ এপ্রিল দুপুরে কমেক ৭২জনের করোনা পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানির ছড়ার নুরুল আলমের ফলাফল পজেটিভ আসে। এই নুরুল আলম গত সপ্তাহে ঢাকা থেকে ফিরেছে বলে টেকনাফ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল সংবাদ কর্মীদের নিশ্চিত করেন। এই নুরুল আলমসহ টেকনাফ উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৩জনে উপনীত হল।