নুরুল আলম চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিজান ও হেলালের প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

বার্তা পরিবেশক : গত ১০ জানুয়ারী দৈনিক সকালের কক্সবাজারে প্রকাশিত ‘ইয়াবার ৬০ গডফাদার’ শিরোনামে প্রকাশিত সংবাদাংশে ৬০জন ইয়াবা গডফাদারের নামের তালিকায় টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যানের নাম দেখে আমরা বিস্মিত। আমরা বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার পক্ষ থেকে এই তালিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই,উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি,সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, উপজেলা যুবলীগের বর্তমান সফল কান্ডারী নুরুল আলম চেয়ারম্যান ইয়াবা চোরাচালান এবং মাদক চোরাকারবারীদের সাথে সম্পৃক্ত নেই। তারই পরিবারে কোন সদস্য এই ঘৃণ্য কাজে সংশ্লিষ্ট নেই। এই উদীয়মান নেতাকে শুধু রাজনৈতিকভাবে হেয়পন্ন করার জন্য প্রতিপক্ষ ঠান্ডা মাথায় এই তালিকায় নুরুল আলম চেয়ারম্যানের নাম অর্ন্তভূক্ত করে দিয়েছে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার পক্ষ থেকে অবিলম্বে এই তালিকা হতে নুরুল আলম চেয়ারম্যানের নাম বাদ দেওয়ার জন্য সরকারের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি। আমি এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, স্বার্থান্বেষী মহল এবং রাজনৈতিক প্রতিপক্ষের ইন্দনে প্রস্তুতকৃত তালিকা সংশোধন এবং নুরুল আলম চেয়ারম্যানের মানহানিকর সংবাদে সংশ্লিষ্ট প্রশাসনের কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী :
হেলাল উদ্দিন-অর্থ সম্পাদক
মিজানুল হক সুজন-পরিবেশ বিষয়ক সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখা।