চকরিয়ায় চতুর্থধাপে ৮ ইউপি’তে ৫২৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৬ ডিসেম্বর অনুষ্টিতব্য কক্সবাজারের চকরিয়া উপজেলায় ৪র্থ ধাপে ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৫জন, সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য পদে ১০৩জন ও সাধারণ সদস্য পদে ৩৬৫জন প্রার্থীসহ সর্বমোট ৫২৩জন প্রার্থী গতকাল শেষদিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন, ডুলাহাজারা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১জন। যথাক্রমে: বর্তমান চেয়ারম্যান নূরুল আমিন (লাঙ্গল), মো. শাহনেওয়াজ তালুকদার (নৌকা), মুহাম্মদ মাহবুবুর রহমান, মাওলানা গিয়াস উদ্দিন, কলিম উল্লাহ কলি, মো. হাসানুল ইসলাম আদর, মোহাম্মদ নাঈম, মোস্তাফিজুর রহমান, সোহেল মাহমুদ, এমরানুল হক ও মোহাম্মদ সেলিম।
260789837 1271273380035245 221569993215643745 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
চিরিংগা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬জন। যথাক্রমে; জামাল হোছাইন চৌধুরী, বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন, কে.এম ছালাহউদ্দিন, মো. শাহনেওয়াজ রুমেল (নৌকা), নাজের হোছাইন, মোহাম্মদ করিম।
ফাঁসিয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১০জন যথাক্রমে; মোঃ কুতুব উদ্দিন, শওকত ইসলাম, হেলাল উদ্দীন (নৌকা), আবুল মনসুর মো. মহসিন, নাছির উদ্দিন, এহসানুল করিম, নুর মোহাম্মদ, বদরুচ্ছালাম, হামিদ হোসেন, মুফিজ উদ্দীন। সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ২জন যথাক্রমে; বর্তমান চেয়ারম্যান আজিজুল হক আজিম (নৌকা) ও ফেরদৌস আহমদ।
260745551 3092606210974322 1180261404663022037 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
বমুবিলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩জন যথাক্রমে; বর্তমান চেয়ারম্যান আবদুল মতলব, মনজুরুল কাদের (নৌকা), মো. কফিল উদ্দিন।
হারবাং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১১জন যথাক্রমে; সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, মেহরাজ উদ্দিন মিরাজ (নৌকা), ছৈয়দ নুর, জয়নাল আবেদীন, ছাবের আহমদ, মুজিবুর রহমান বাদশা, মুরাদ উদ্দিন চৌধুরী, জাহেদুল ইসলাম, বুরহান উদ্দিন, মোহাম্মদ শোয়াইব, সাইদুল ইসলাম।
বরইতলী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬জন যথাক্রমে; বর্তমান চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, এটিএম জিয়াউদ্দীন চৌধুরী জিয়া (নৌকা), মোহম্মদ ছালেকুজ্জমান, মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ শাহীন মুরাদ, মোঃ.রফিক আহমদ ছিদ্দিকী।
3333 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
খুটাখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬জন যথাক্রমে; বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, মোহাম্মদ বেলাল (নৌকা), অধ্যক্ষএসএম মনজুর আলম, মোঃ রিহাবুল আলম, আজিজুল হক ও মোকায়েস।
তফসীল অনুযায়ী ৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ দিন। প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৭ ডিসেম্বর। আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্টিত হবে। ##