নির্বাচনকে সামনে রেখে মহেষখালী-কুতুবদিয়ায় র‌্যাব-৭ এর বিশেষ নিরাপত্তা টহল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সসবাজার-২ মহেষখালী-কুতুবদিয়ায় টহল মোতায়েন করেছে র‌্যাব-৭।
র‌্যাব-৭ কক্সসবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকার দায়িত্বপূর্ন এলাকা আসন নং-২৯৫, কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ইতিমধ্যে টহল মোতায়েন করেছে।
ফলস্রুতিতে আসন নং-২৯৫, কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) এর জনসাধারণের মধ্যে সুষ্টু নির্বাচনী আস্থা ফিরে এসেছে। অবাধ নিরপেক্ষ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে নির্বাচনী এলাকার নাশকতা, অশৃঙ্খলতা এড়াতে র‌্যাব-৭ সদা তৎপর রয়েছে বলে জানান তিনি।