জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জনকারী উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সংবর্ধনা ও গুনীজন সম্মাননা ২০২৩ প্রদান

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : কুতুবদিয়া উপজেলার ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন লেমশীখালী ইয়ুথ ফোরাম এর উদ্যোগে প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করায় উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক গ্রহণ পূর্বক অনুভূতি ব্যক্ত করে উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ ফারহানা ইয়াসমিন, এসএমসি সভাপতি মোঃ আশেক উল্লাহ, শিক্ষক সাইফুল্লাহ খালেদ।

প্রধান শিক্ষক মোছাম্মৎ ফারহানা ইয়াসমিন বলেন, আজকের এই অর্জনের পিছনে আমার সকল শিক্ষক, অভিভাবক, এসএমসি ও এলাকারবাসীর সকলের আন্তরিক সার্বিক সহযোগিতা ছিল। আমরা নানা চড়াই উৎরাই পেরিয়ে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে আজ পুরো বাংলাদেশে ২য় স্থান অর্জন করেছি। আমি সকলের কাছে কৃতজ্ঞ বিশেষ করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন লেমশীখালী ইয়ুথ ফোরাম যে উদ্যোগ নিয়ে আমাদেরকে সংবর্ধিত করেছে তার জন্য আমরা লেমশীখালী ইয়ুথ ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি।

এসএমসি’র সভাপতি আশেক উল্লাহ বলেন,
আল্লাহর কাছে হাজার শুকরিয়া আজকের এই দিনে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন লেমশীখালী ইয়ুথ ফোরাম আমাদের বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে যেভাবে সম্মানিত করেছে তা ভুলবার নয়। আমাদের বিদ্যালয় যেমন দেশসেরা হয়ে পুরো দ্বীপকে আলোকিত করেছে ঠিক তেমনি আজকের এই সম্মাননা লেমশীখালী ইউনিয়নে ইতিহাস সৃষ্টি করেছে। আমি এই সংগঠনের সফলতা কামনা করছি।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে এমন দু’জন আলোকিত মানুষকে সম্মাননা স্মারক প্রদান করেছি যারা না হলে আজ লেমশীখালী ইউনিয়ন আলোকিত হতোনা। যারা শুধু নিজেকে আলোকিত করেনি বরং পুরো দ্বীপাঞ্চলকে আলোকিত করেছে। পিছিয়ে পড়া লেমশীখালী ইউনিয়নকে শিক্ষার আলোয় আলোকিত করেছে। শিক্ষার পাশাপাশি ক্রীড়াকে সমৃদ্ধি করে অত্র লেমশীখালী ইউনিয়নের অনেক ছেলে মেয়েকে আজ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। যে দু’জন গুনীজন না হলে আজ লেমশীখালী অন্ধকার থাকত। আমরা তাদের অবদানকে দেশবাসীকে জানানোর জন্য গুনীজন সম্মাননা স্মারক প্রদান করেছি। সে মহান ব্যক্তিদ্বয় যারমধ্যে একজন যিনি লেমশীখালী ইউনিয়ন এর ১১ টি প্রাথমিক বিদ্যালয়, ২ টি উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা, ইউনিয়ন পরিষদসহ অসংখ্য প্রতিষ্ঠানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছে বিশেষ করে লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও এসএমসির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শরীফ (এম.কম.) মহোদয় যাকে আমরা সমাজসেবা ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুনীজন সম্মাননা স্মারক ২০২৩ প্রদান করি। সম্মাননা স্মারক প্রদান পূর্বক অভিমত ব্যক্ত করে বলেন, আমার এই অর্জন পুরো লেমশীখালীবাসীকে উৎসর্গ করেছি। লেমশীখালী ইয়ুথ ফোরাম যে উদ্যোগ নিয়েছে সে উদ্যোগকে সাধুবাদ জানাই। সমাজসংস্কার ও শিক্ষা বিস্তারে আমার অসমাপ্ত কাজগুলো লেমশীখালী ইয়ুথ ফোরাম এগিয়ে নিয়ে যাবে। এই সংগঠনের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রমগুলো বাস্তবায়নে আমার সার্বিক সহযোগিতা থাকবে। তিনি আরো বলেন, সমাজ পরিবর্তন ও আর্দশ সমাজ গঠনে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। তরুণদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তরুণদেরকে আর্দশ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাই শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও জনসাধারণকে সচেতন হতে হবে। আমাদের সকলকে আর্দশ মানুষ হতে হবে। তাহলে আমরা একটা সুন্দর সমাজ ও আর্দশ ইউনিয়ন উপহার দিতে পারব।
IMG 20230424 183154 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
আরেকজন মহান আলোকিত মানুষ যিনি পুরো কক্সবাজার জেলায় শিক্ষার আলোয় ছড়িয়ে নিজ জন্মভূমি কুতুবদিয়াকে আলোকিত করেছে। যাকে আমরা লেমশীখালী ইউনিয়নের শিক্ষার আলোকবর্তিকা বলে থাকি। যার শিক্ষা গ্রহণ করে হাজারো শিক্ষার্থী দেশ বিদেশের সরকারি বেসরকারি উচ্চপদস্থ প্রতিষ্ঠানে আলো ছড়াচ্ছে। যিনি একজন আপাদমস্তক শিক্ষক হয়ে শুধু শিক্ষার আলো ছড়িয়েছে তা না; তিনি কুতুবদিয়ার ক্রীড়া অঙ্গনে ব্যাপক অবদান রেখেছিল। যিনি নিজে খেলোয়াড় হয়ে চট্টগ্রাম বিভাগে খেলাধুলার বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠ হয়েছিল। যার হাত ধরে অনেক খেলোয়াড় জাতীয় দলের নিয়মিত সদস্য ছিল। সেই মহান মানুষটি আজ আমাদের মাঝে নেই। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি। সেই মহান আলোকিত জন আলহাজ্ব মাস্টার শেখ কবির উদ্দিন আহমেদ কে (মরণোত্তর) গুনীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়। মরহুমের সম্মাননা স্মারক গ্রহণ করে তাহার বড় সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জি.এম. শাহনেওয়াজ কুতুবী। সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের পৃষ্ঠপোষক শাহনেওয়াজ কুতুবী বলেন, আমার বাবার স্বপ্ন লেমশীখালী ইউনিয়নের প্রতিটি পরিবাবের প্রতিটি সন্তান যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।
শুধু তাই নয় তরুণ প্রজন্ম যাতে খারাপ কাজ থেকে বিরত থাকে সেজন্য খেলাধুলার প্রতি আকৃষ্ট করতো। আজকের এই সংবর্ধনা ও গুনীজন সম্মাননা অনুষ্ঠানের জন্য লেমশীখালী ইয়ুথ ফোরামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গুনে ধরা সমাজকে সংস্কারের জন্য আমাদের যা করা দরকার সেই কাজগুলো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন লেমশীখালী ইয়ুথ ফোরাম করে যাচ্ছে। এই সংগঠনের সকল কার্যক্রম বাস্তবায়নে আমার সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

সংবর্ধনা ও গুনীজন সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি লেমশীখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোছাইন বলেন, লেমশীখালী ইয়ুথ ফোরাম আজকে যে উদ্যোগটি নিয়েছে সেজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি লেমশীখালী ইয়ুথ ফোরাম এর বিগত বছরের কর্মসূচি বাস্তবায়নে যেভাবে সহযোগিতা করেছি ঠিক সামনের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, লেমশীখালী ইয়ুথ ফোরাম এর ভবিষ্যৎ কর্মসূচি “শিক্ষা মেলা” বাস্তবায়নে লেমশীখালী ইউনিয়ন পরিষদ সর্বাত্মক সহযোগিতা করার সদয় সম্মতি জ্ঞাপন করছি। লেমশীখালী ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে শিক্ষা মেলা আয়োজন করে কুতুবদিয়াবাসীকে দেখিয়ে দিতে চাই আমরা লেমশীখালীবাসী শিক্ষাবান্ধব। আমরা শিক্ষার আলো ছড়ানোর কাজ করে যাচ্ছি। আমি লেমশীখালী ইয়ুথ ফোরামকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।

মোটিভেশনাল স্পিকার হিসেবে বক্তব্য রাখেন লেমশীখালী ইউনিয়ন এর সন্তান বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী সাদ্দাম হোসাইন বলেন, আমার ইউনিয়ন এর একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে এতবড় অর্জন করেছে তা সত্যিই গর্বের বিষয়। এই অর্জন আমাদের সকলকে অনুপ্রাণিত করবে। এতবড় অর্জনকে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন লেমশীখালী ইয়ুথ ফোরাম সংবর্ধনা দিচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কিছু অর্জন করলে তা স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি দিলে শিক্ষার্থীরা উৎসাহিত হবে যার ফলে শিক্ষার্থীরা আরো বেশি অর্জন করতে পারবে। আজকে এমন একটা প্লাটফর্মে আমি কথা বলতেছি যেখানে একজন আলোকিত গুনীজন আমার পাশে বসে আছে। আরেকজন আমাদের কাছে নাই এই দু’জনের অবদান লেমশীখালী ইউনিয়নবাসী আজীবন স্মরণ রাখবে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে দু’জন শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করায় উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ইউশা মেহেজাবীন রিচিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

৫০ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় দুইটি ইভেন্টে যথাক্রমে ২য় ও ৩য় স্থান অর্জন করায় মোহাম্মদ মনির উদ্দিনকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা ও গুনীজন সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান ইদুল ফিতরের ২য় দিন ২৩ এপ্রিল ২০২৩ ইং রোজ রবিবার সকাল ১১ টায় লেমশীখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। লেমশীখালী ইয়ুথ ফোরাম এর উপদেষ্টা জাহিদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে আরো বক্তব্য রাখেন লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ, পূর্ব বাকলিয়া সিটি কর্পোঃ গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক আবদুল হান্নান, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির সিনিয়র শিক্ষক রেজাউল করিম, আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ কাইছার, শাহাজির পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সেন্ট্রাল লেমশীখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সমাজসেবক ইয়াসির আরাফাত, ব্যাংকার ইয়াসিন মান্নান, সাবেক এমইউপি আবু মুছা, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর কুতুবদিয়া প্রতিনিধি ডেন্টিস্ট রহিম উল্লাহ, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ রমিজ। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও লেমশীখালী ইয়ুথ ফোরাম এর সকল সদস্যসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।