টেকনাফ টুডে ডেস্ক : আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলংকায় নিদাহাস টি ২০ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলায় হট ফেভারিট ভারতে মুখোমুখী হচ্ছে টি ২০ ট্রফি অধরা বাংলাদেশ ক্রিকেট দলের। ইতিমধ্যে ভারতীয় সমর্থকেরা ট্রফি নিয়ে দেশের ফেরার অপেক্ষায় রয়েছে বলে মনে হলেও বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী দর্শক আজ বিড়ালের ভাগ্যে শিকে ছিঁড়ার মতো অধরা টি২০ চ্যাম্পিযন্স ট্রফি জয়ের স্বাদ নেওয়ার অপেক্ষায় রয়েছে। অনেক প্রবীণ উপহাস করে বলতে শোনা যাচ্ছে সত্যিই কি আজকে বিড়ালের ভাগ্যে শিকে ছিঁড়তে যাচ্ছে। তামিম, লিটন, সৌম্য, শাকিব, সাব্বির, মুশফিক, মিরাজ, নাজমুল হাসান অপু, মোস্তাফিজ, রুবেলরা কি পারবে আজ আমাদের এই স্বপ্ন পূরণ করে বীরবেশে দেশে ফিরতে। যাই হোক খেলায় শেষ পর্যন্ত এই স্বার্থকতার প্রত্যাশী বাংলাদেশ সমর্থকরা। সম্মানিত পাঠক,দর্শক ও সমর্থকেরা এইটা কিন্তু বাংলাদেশ দলকে ছোট করার উক্তি না গ্রাম্য বচন। ক্রিকেট বিশ্বের কতিপয় মোড়ল আমাদের হীন চোখে দেখলেও আমরা বিড়াল হয়ে শিকে ছিঁড়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে দেখিয়ে দিতে চাই, আমরা কোন অংশে কম যায়না।
বাংলাদেশের ফাইনাল ভাগ্য খুব বেশি ভালো না। ২০০৯ সালে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে গিয়েও হেরে যায় টাইগাররা। ২০১২ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হার, আর ২০১৬ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল ও সর্বশেষ দেশের মাটিতে গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আরেকটি হার।
আবারও একটি ফাইনালের সামনে বাংলাদেশ। নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। তবে এ ম্যাচে মাঠে নামার আগে আরও একটি প্রতিপক্ষ হিসেবে হাজির হতে পারে। তা হল বৃষ্টি। শ্রীলঙ্কার আবহাওয়া আজ (রোববার) সকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচ যদিও সন্ধ্যায় (৭.৩০ মিনিটে) শুরু, তাই ভারী বৃষ্টি বা সন্ধ্যা পর্যন্ত স্থায়ী না হলে আশা করাই যায় সময়মতই শুরু হবে।
