বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে মু’আজ বিন জাবাল (রাযিঃ) মাদ্রাসার এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার আব্দুল করিম (৩০) নামের এ শিক্ষককে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। সে কক্সবাজারের মহেশখালী উপজেলার রাহারজান পাড়া ইউনিয়নের দক্ষিন নলবনিয়া এলাকার নূর আহমদের ছেলে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোরে কক্সবাজার শহরের গোলদিগির পাড় এলাকা হতে চট্টগ্রাম হাটহাজারী থানায় ভিকটিমের মামা মোহাম্মদ আব্দুর রহমানের লিখিত অভিযোগের সূত্রধরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব ১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন।
তিনি জানান, চট্টগ্রামের হাটহাজারির মু’আজ বিন জাবাল (রাযিঃ) মাদ্রাসার এক শিশু ছাত্রকে বিভিন্ন ভয়ভিতি দেখিয়ে বেশ কয়েকবার বলাৎকার করে। ভিকটিম ভয়ে বিষয়টি কাউকে না জানালেও একদিন কথার ছলে তার খালাত ভাইকে বিষয়টি জানায়। খালাত ভাই বিষয়টি ভিকটিমের মা কে জানায়। পরে ভিকটিমের মা ঘটনাটি তার ভাই (ভিকটিমের মামা) মোহাম্মদ আব্দুর রহমানের কে জানালে, আব্দুর রহমান বাদি হয়ে ১৫ মার্চ চট্টগামের হাটহাজারী থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার (মামলা নং-৩৮/৫১৭)। বিষয়টি র্যাব-১৫ অবগত হলে গোপন তথ্যের ভিত্তিতে তাকে বৃহস্পতিবার ভোরে শহরের গোলদিঘি পাড় এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে আইনী প্রক্রিয়া শেষে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের এই কর্মকর্তা।
