টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে বৃক্ষ রোপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ মে বুধবার ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের ‘‘অডিটরিয়াম উদ্ধোধন’’, ‘‘বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ধোধন’’ এবং ‘‘ইফতার মাহফিল’’ এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার, এ্যাডহক রিজিয়ন, কক্সবাজার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও সেক্টর কমান্ডার, বিজিবি রামু, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনের কর্মকতা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

