নিজেকে বদলায়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সাইফুল ইসলাম : মানুষ সৃষ্টির সেরা জীব।তাই বলে মানুষ সর্বক্ষেত্রে সেরা হবে তা কিন্তু নয়। প্রবাদ আছে,”মানুষ মাত্রই ভুল”। জীবনে চলার পথে মানুষ নামক প্রাণীগুলোই ভুল করে এটাই স্বাভাবিক। তবে জেনেশুনে ভুল পথে চলা ও ভুল কর্ম সাধন করা কখনো স্বাভাবিক পর্যায়ে পড়ে না। অর্থ ও ক্ষমতার লোভে মানুষ তার স্বাভাবিক গতিপথকে গতিহীন করে তুলে।মানুষের জীবনে চাওয়া ও পাওয়ার শেষ নেই। তবে বেশি চাইতে গিয়ে মানুষ জীবনের চরম ভুলটি করে বসেন। হয়তো জানা অবস্হায় নয়তো অজানা অবস্হায়।
অল্পতে তুষ্ট থাকার মানসিকতা যেমন কিছু মানুষের রয়েছে ঠিক তেমনিভাবে কিছু মানুষের কাছে তা অস্বাভাবিক। তাই তারা বেশি লোভের আশায় ‘অল্পতে মন্দ বেশিতে গন্ধ শুঁকে’। হয়তো এই সব কিছুতে পারিবারিক চাহিদা কম দায়ী নয়। যেমন পাশের বাড়ির ছেলেটি যখন নতুন নতুন মোটর বাইক নিয়ে ছুটে চলে তখন কিন্তু অন্যদেরও এমনি ইচ্ছে জাগে। আর এমন ইচ্ছে পূরণ করতে গিয়ে মানুষ স্বাভাবিক উপায়ে অর্জিত পেশা বাদ দিয়ে অস্বাভাবিক ও অনিরাপদ পেশায় নিজেকে নিয়োজিত করে। সন্তান,স্ত্রী ও পরিবারের অন্যান্যদের অযাচিত চাহিদা মানুষকে বিপদজনক ও বিপথগামী করতে অনেকাংশে দায়ী।

আজ যারা পরিবারের মাত্রাতিরিক্ত আবদার ও নিজেকে সমাজের বড় প্রতাপশালীএবং ক্ষমতাধর ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে রাষ্ট্রের কাছে অপরাধীর তকমা লাগিয়েছেন, এখন কিন্তু তার ফল তাদের ভোগ করতে হচ্ছে। যা কিন্তু একজন মানুষ হিসেবে কখনো কাম্য নয়।

তবে আজ যারা নিজের ভুল বুঝতে পেরে রাষ্ট্রের কাছে নিজেকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাদেরকে কী সুযোগ দেওয়া যায় তা কিন্তু রাষ্ট্রের বিবেচ্য বিষয়?

“আয়ের চেয়ে ব্যয় বেশি”এমন প্রচলিত প্রথা পরিহার করে মানুষ হিসেবে বেঁচে থাকার দৃঢ় প্রত্যয় বুকে ধারণ করে সমাজ ও রাষ্ট্রকে কলংক মুক্ত রাখতে সচেষ্ট হয়।
লেখকঃ সাইফুল ইসলাম