টেকনাফে সড়কের গর্তে পড়ে উল্টে গেল অতিরিক্ত মাল বোঝাই টমটম : গুরুত্বর আহত যাত্রী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago
দূর্ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়

আব্দুল্লাহ আল ফারুক, টেকনাফ : টেকনাফে সড়কের গর্তে পড়ে অতিরিক্ত মাল বোঝাই একটি টমটম উল্টে এক যাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহত যাত্রী কিশোর আনোয়ার (১৮) কে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার প্রেরন করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এঘটনায় উপস্থিত লোকজন ব্যাটারি চালিত টমটমটি জব্দ করেছে।

আহত কিশোর টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার নুর হোসেনের ছেলে।

মঙ্গলবার বিকালে টেকনাফ পৌর এলাকার স্কাই ভিউ হোটেলের সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালক টমটমটির ছাদের সাথে টিন পরিবহন করছিল। এসময় অনভিজ্ঞ চালক সড়কের গতে নামিয়ে দিয়ে টমটমটি উল্টে যায়। ভিতরে বসা যাত্রী আনোয়ার সড়কে ছিটকে পড়ে গেলে মাল বোঝাই টমটমটি তার শরীরের উপর গিয়ে পড়ে।

আহতের ভাই আনোয়ার জানান, তাদের মা দিনমজুরী করে তাদের সংসার চালান।

টমটমটির চালক সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মো. আইয়ুবের ছেলে মো. ফারুক আহত যাত্রীর সাথে কক্সবাজারে রয়েছেন বলে জানিয়েছে তার ভাই। এদিকে টমটম মালিক টমটমটি ছাড়িয়ে নিতে তোড়জোড় শুরু করেছে বলে জানিয়েছে বাস স্টেশন তরকারী ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক। বর্তমানে টমটমটি তরকারী ব্যবসায়ী সমিতির সদস্যদের কাছে জব্দ রয়েছে।

এব্যাপারে টেকনাফ থানায় অবহিত করা হয়েছে বলে জানো গেছে।