চকরিয়ায় মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এম্বুলেন্স পুকুরে ; আহত-৪

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় লাশ নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী একটি এম্বুলেন্স পুকুরে পড়ে যায়। এসময় চালক ও লাশের আত্মীয়স্বজনসহ ৪ জন কমবেশী আহত হয়েছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, রোববার ভোরে চট্টগ্রাম থেকে লাশ নিয়ে একটি এম্বুলেন্স কক্সবাজার যাওয়ার পথে চকরিয়া পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে হারবাং গয়ালমারা এলাকায় সড়কের পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ ও আহতদের উদ্ধার করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে লাশ অন্য একটি গাড়িতে করে বাড়ি পৌছানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনাকবলিত এম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। ##