নাফ নদীতে বিজিবি-বিজিপি যৌথ টহল সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : নাফ নদীতে বিজিবি-বিজিপি যৌথ টহল সম্পন্ন হয়েছে।

১২ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির সুবেদার মোঃ আব্দুর রাজ্জাক বিশ্বাস এর নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল ২টি স্পীডবোট যোগে এবং প্রতিপক্ষ নম্বর (২) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধীনস্থ রানিও থং ক্যাম্পের পুলিশ মেজর থিন হ্লাইং এর নেতৃত্বে ১৫ সদস্যের একটি টহলদল ২ টি স্পীডবোট যোগে বিআরএম-০৮ হতে বিআরএম-১১ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করা হয়।

উক্ত যৌথ টহল করাকালীন মাদক পাচার (বিশেষ করে ইয়াবা), নারী ও শিশু পাচার, মানব পাচার প্রতিরোধের নিমিত্তে উভয় দেশের সর্বাতœক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যে কোন বিষয়ে বিওপি/ক্যাম্প/ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করেন। পরিশেষে উভয় পক্ষের টহল কমান্ডার ও সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

উল্লেখ্য যে, গত মার্চ ২০১৮ মাসে ০৪ টি, জুন ২০১৮ মাসে ০৪ টি, জুলাই ২০১৮ মাসে ০৫ টি এবং আগস্ট ২০১৮ মাসে ০৫ টি ও সেপ্টেম্বর ২০১৮ মাসে ০৫ টি এবং অক্টোবর ২০১৮ মাসে ০৩ টি সহ মোট ২৬ টি যৌথ টহল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

এছাড়াও আগামী ১৫ অক্টোবর ২০১৮ তারিখে বিজিপি এর সাথে যৌথ টহল পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।