টেকনাফ টুডে ডটকম : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনে ৮ জনসহ জেলার ৪টি আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ৩৪ জন প্রার্থী।
সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ মনোনয়ন গ্রহন করেন জেলা রিটর্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসন।
এর মধ্যে বহুল আলোচিত কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে জেলা বিএনপি সভাপতি সাবেক ৪ বারের সাংসদ শাহজাহান চৌধুরী, আওয়ামীলীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী শাহীন আক্তার, জাতীয় পার্টির মাষ্টার এম এ মনজুর, বিএনপির এড. মোহাম্মদ সালাউদ্দিন, ইসলামী আন্দোলনের প্রাথী মাও মোহাম্মদ শোয়াইব, এম গফুর উদ্দিন, সাইফুদ্দিন খালেদ ও রবিউল হোসেন সহ ৮জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
এ ছাড়া জেলায় ৪টি আসনে ৩৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ৩ জন নারী রয়েছে।
কক্সবাজারের ৪ টি আসনের মধ্যে কক্সবাজার-১ এ ৮ জন,কক্সবাজার-২ এ ১২ জন,কক্সবাজার-৩ এ ৬ জন ও কক্সবাজার-৪ এ ৮ জন।
