নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন যুবলীগের সম্মেলন : সভাপতি ফাহিম, রশিদ সম্পাদক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে ফাহিম ইকবাল চৌধুরী খাইরু সভাপতি ও আব্দু রশিদ সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধা ৭টায় উপজেলার ডাকবাংলোর মিলনায়তনের আয়োজিত ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

এর আগে দুপুর ৩ টার দিকে সম্মেলন শুরু হয়। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক নাজমুল হাসানের হোসেন সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বান্দরবান জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদের সদস্য বাবু লক্ষী পদ দাস। সভায় আরোও বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন- বান্দরবান জেলা যুবলীগের আহ্বায়ক বাবু কেলু মং মার্মা, যুগ্ন-আহ্বায়ক ও বান্দরবান পৌর কাউন্সিলর মুহাম্মদ ওমর ফারুক,জেলা আওয়ামিলীগ সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু তাহের কোম্পানি, জেলা আওয়ামীলীগ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী,জেলা যুবলীগ সদস্য বাবু চুই থিং মার্মা, উপজেলা আওয়ামীলীগ সাধারাণ সম্পাদক ও দৌছড়ি ইউনিয়নের নবাগত চেয়ারম্যান মো, ইমরান, জেলা পরিষদ সদস্য ক্যনু ওয়ান চাক,উপজেলা আওয়ামিলীগ যুগ্ম সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা প্রমূখ। এসময় উদ্বোধক হিসেবে উপজেলা যুবলীগ সভাপতি মো, জসিম উদ্দীন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন মো, আলী হোসেন মেম্বার।

সভাপতি পদে দুইজন, ফাহিম ইকবাল চৌধুরী খাইরু, রেজা উর রহমান ও সাধারণ সম্পাদক পদে চারজন, মো, ফরিদ উল্লাহ,আনছার উল্লাহ,আব্দুর রশিদ ও মুন্না বড়ুয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে কাউন্সিলরদের ভোট সর্বমোট ১৩১ ভোটের মধ্যে ভোট কাস্টিং হয়েছে ১২২ ভোট । প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ফাহিম ইকবাল চৌধুরী খাইরু ১০৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধি রেজাউর রহমান পেয়েছেন ১৮ ভোট। সাধান সম্পাদক পদে আব্দুর রশিদ পেয়েছেন ৫৫ ভোট তার প্রতিদ্বন্ধি হিসেবে ফরিদ উল্লাহ পেয়েছেন ৪৫ ভোট ।

কাস্টিং ভোটের মধ্যে ১ টি ভোট নষ্ট হিসেবে গান্য করা হয়েছে। শুক্রবার সন্ধায় ৭ টা থেকে সাড়ে ৭টার দিকে গনতান্ত্রিক প্রক্রিয়ায় উৎসব মুখর পরিবেশে কাউন্সিলরদের ভোট গ্রহন শুরু হয়।
——————-