টেকনাফে “দাদা” বাহিনীর সদস্য গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :
টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে দাদা বাহিনীর এক সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার বেলা ৩টার দিকে টেকনাফ থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেনের নেতৃত্বে পৌরসভার ধুমপ্রাংবিল এলাকায় অভিযান চালিয়ে দাদা বাহিনীর সদস্য শফিক আলম গ্রেফতার করেন। সে একই এলাকার মৃত কাশেম ড্রাইভারের ছেলে ।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, একই এলাকার নুরুল ইসলামের দায়ের করা মামলার আসামী শফিক আলমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য গত ৩১ মে দাদা বাহিনীর সদস্যরা চাঁদার দাবীতে ব্যবসায়ী নুরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে নারী শিশুসহ ৫ জনকে গুরুত্বর আহত করে। এ ঘটনায় নুরুল ইসলামা বাদী হয়ে ২ জুন টেকনাফ থানায় মামলা দায়ের করেন।

শুক্রবার টেকনাফ টুডে তে এ সংক্রান্ত সংবাদ পরিবেশিত হয়েছিল।

  • “দাদা” বাহিনীর সদস্য গ্রেফতার