শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের মসজিদঘোনা গ্রামের পাহাড়ি ঢালু ও সরু রাস্তাকে চলাচলের উপযোগী করার জন্য স্বেচ্ছাশ্রমে কাজ করেছে ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে এলাকাবসীসহ ছাত্রলীগের নেতা-কর্মী। গত ৫ আগষ্ট (সোমবার) সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে প্রায় আধা কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে।
এ কাজে চেয়ারম্যান,মেম্বার,রাজনৈতিক ব্যাক্তিত্ব, ছাত্রলীগ নেতা-কর্মীসহ গ্রামের ৩০-৪০ জন ব্যক্তি অংশগ্রহণ করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে অতিবর্ষণ ও পাহাড়ি ঢলের পানির তোড়ে সদরের মসজিদঘোনা গ্রামের এ রাস্তায় প্রায় ২৫ ফুট জায়গাজুড়ে রাস্তা খতবিক্ষত হয়ে ছোট ছোট গর্ত সৃষ্টিতে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এ ছাড়া গ্রামের প্রায় এক কিলোমিটার রাস্তার অবস্থা খুবই নাজুক হয়ে পড়ে। তাই রাস্তা সংস্কারের জন্য ইউপি সদর চেয়ারম্যানের এই উদ্যোগ বলে এলাকাবাসী জানান।
স্বেচ্ছাসেবী কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মুমু বলেন, ‘আমরা রাস্তা মেরামতের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করেছি। এখন কিছুটা চলাচলের উপযোগী হয়েছে। আশা করি, ভবিষ্যতে জনপ্রতিনিধিরা আমাদের এলাকার রাস্তার প্রতি সুদৃষ্টি দেবেন। ’
স্থানীয় ইউপি সদস্য আরেফ উল্লাহ ছুট্টু বলেন, স্বেচ্ছাশ্রমে ‘রাস্তা মেরামতের বিষয়টির উদ্যোগটি যখন পরিষদের চেয়ারম্যান উদ্যোগের কথা আমাদেরকে জানালে আমরা সকলে সমর্থন দিয়ে মেরামতের কাজে নেমে পরি।
উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো, শফি উল্লাহ বলেন, ‘সদর ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগ খুবই প্রশংসনীয়। আমি রাস্তাটি পাকাকরণের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। ’আমি ওইদিন উপজেলার বাহিরে কাজে ব্যস্ত ছিলাম বিদায় কাজে অংশগ্রহন করতে পারিনি। আগে জানালে অবশ্যই তাদের সাথে কাজের সহযোগিতা করতাম।
