নাইক্ষ্যংছড়ি এম, এ কালাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ; সভাপতি সেলিম, সম্পাদক আবার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি এম,এ কালাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের মেয়াদত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে এ,এন সেলিমকে সভাপতি এবং ইফতেখার উল আবরারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (৮ জানুয়ারী) বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি মো. কাউছার সোহাগ এবং সাধারণ সম্পাদক জনি সুশীলের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি এক বছরের মেয়াদ হিসেবে ঘোষণা করা হয়। আর এদিকে,প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি কত সময়ের মধ্যে মধ্যে গঠন করার কোন রখম উল্লেখ করা হয়নি।
naik 4 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
রবিবার (৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি বদর উল্লাহ কবির বিন্দু। তিনি বলেন, গত করোনাকালীন সময়ে মেয়াদ উর্ত্তীণ হয়ে যাওয়া বিলুপ্ত করা হয়েছিল। করোনা পরিস্থিতির কারনে সম্মেলনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। আগামীতেও করোনার পরিস্থিতি ভয়াবহ হতে পারে। তাই জেলা দ্রুত কমিটির সিদ্ধান্ত সঠিক নিয়েছে বলে আমার মনে হচ্ছে। আগামীতে ছাত্রলীগে কর্যক্রম বেগবান করা লক্ষে এবং করোনা পরিস্থিতি মোকাবিলা করতে একটি শক্তিশালী পরিশ্রমি ও ত্যাগী নেতার দরকার। আমি আশা করছি নবগঠিত আংশিক কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সমন্বয়ে ত্যাগী নেতা-কর্মীদের পর্ণাঙ্গ কমিটিতে স্থান পাবে বলে আমি শত ভাগ নিশ্চিত।