টেকনাফ উপজেলা নদী পরিব্রাজক দলের কমিটি গঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ নদী পরিব্রাজক দল টেকনাফ উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। এতে এডভোকেট রশিদুল আলম চৌধুরী সভাপতি এবং মোঃ রফিককে সাধারণ সম্পাদক করে ১২সদস্যবিশিষ্ট টেকনাফ উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।

১০সেপ্টেম্বর বিকালে বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট আবু হেনা মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক শামসুল আলম শ্রাবণ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডভোকেট রশিদুল আলম চৌধুরী সভাপতি,প্রভাষক এহসান উদ্দিন সহসভাপতি, মোহাম্মদ রফিক সাধারণ সম্পাদক, নুরুল আমিন যুগ্নসাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম আকাশ সাংগঠনিক, জাহেদুল ইসলাম তথ্য সম্পাদক, মিজানুর রহমান গবেষণা সম্পাদক, নিলুফা আক্তার মহিলা সম্পাদক, শহীদুল মোস্তফা শহীদ, রাশেদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম ও কামরুল ইসলামকে সদস্য করে ১২সদস্যবিশিষ্ট টেকনাফ উপজেলা নদী পরিব্রাজক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন নবগঠিত টেকনাফ উপজেলা নদী পরিব্রাজক দল টেকনাফের নদী ও খালের শুমারী করবে। এছাড়া বেদখল হয়ে যাওয়া খাল-নদী পরিদর্শন করে গতি পথ লক্ষ্য করা, অবৈধ দখলে যাওয়া নদী-খাল উদ্ধার, দূষণরোধে খাল-নদী সংলগ্ন এলাকায় বসবাসরত জনসাধারণকে সচেতন করাসহ যাবতীয় কার্য্যক্রম চালিয়ে যাবে। ###