নাইক্ষ্যংছড়ি উপজেলা আ’লীগের সদর ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সদর ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। উপজেলার অর্ন্তগত সদর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আর এদিকে, গত ৪ সেপ্টম্বার (বুধবার) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো,শফি উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা আ,লীগ গত ৩ সেপ্টাম্বর জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক কমিটির মেয়াদ উর্ত্তীণ, সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়া,২০১৭ সালের প্রদত্ত দলীয় সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম (নয় শত) বই এর অবশিষ্ট অংশ এবং উত্তোলিত চাঁদার টাকা ফেরত না দেয়ার অপরাধে সদর ইউনিয়ন আওয়ামীলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

সদর ইউনিয়ন আওয়ামীলীগ কমিটি বিলুপ্ত ঘোষণাটি উপজেলা আওয়ামীলীগের সিদ্ধান্তের কথা নিশ্চিত করে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো,ইমরান মেম্বার বলেন, বিলুপ্ত ঘোষণা করা কমিটির জেলা শাখাকে কপি দিয়ে অবগত করা হচ্ছে।
তবে সদর ইউনিয়ন আ,লীগ সভাপতি তারেক রহমানের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।