মুহাম্মদ জাহাঙ্গীর আলম, টেকনাফ : দমদমিয়া বিজিবি চেকপোস্টে ১০ হাজার ২৯ পিচ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে জওয়ানরা।
ধৃত নারী হচ্ছে টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়া এলাকার প্রবাস কান্তি দাসের স্ত্রী লাকি শর্মা (৩৩)।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির ল্যাঃ নাঃ মোঃ জুয়েল হোসেন এর নেতৃত্বে একটি টহলদল যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করেন।
বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, নিয়মিত তল্লাশী কালে কক্সবাজার গামী একটি স্পেশাল বাসের যাত্রী উক্ত নারীকে সন্দেহ হলে চেকপোষ্টে কর্মরত মহিলা বিজিবি সদস্য দ্বারা তাকে পুংখানুপুংখভাবে তল্লাশী করে তার সাথে থাকা ব্যাগের ভেতর কৌশলে লুকানো অবস্থায় ১০,০২৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ত্রিশ লক্ষ আট হাজার সাতশত টাকা।
এ ঘটনায় ধৃত নারীকে ইয়াবাসহ টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করেছে বিজিবি।
এদিকে তথ্যানুসন্ধানে জানা গেছে, ধৃত নারী শেড সহ বিভিন্ন এনজিও সংস্থায় কর্মরত ছিল। সর্বশেষ সে টেকনাফের গণসাস্থ্য নামে একটি এনজিও তে কমরত ছিল বলে জানা যায়।
