নাইক্ষ্যংছড়ি আওয়ামীলীগকে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে চিঠি জেলা আ. লীগের

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

শামীম ইকবাল চৌধুরী : আগামী জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের গতিশীলতার লক্ষ্যে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগকে সম্মেলন করার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়ে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে।

২৮ আগষ্ট (রবিবার) সকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শামীম ইকবাল চৌধুরী।

তিনি জানান, গত ২৬ আগষ্ট শুক্রবার জেলা আওয়ামীলীগ সভাপতি ক্য শৈ হ্লা মার্মা ও সাধারণ সম্পাদক ইসলাম বেবীর যৌথ স্বাক্ষরিত চিঠি ২৭ আগষ্ট পৌঁছে উপজেলা আওয়ামীলীগ কার্যলয়ে।

প্রেসবিজ্ঞপ্তিতে জানাযায়,বিগত ২৯ জুলাই ২২ইং তারিখে মাসিক সভায় সর্ব্বসম্মতিক্রমে মেয়াদ উর্ত্তীণ বান্দরবান জেলা আওয়ামীলীগ এর সকল উপজেলা ও পৌর শাখায় আগামী অক্টোবর ২২ইং এর মধ্যে সম্মেলন করার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।

উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দৌছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান মো, ইমরান জানান,
মেয়াদ উর্ত্তীণ কমিটি গুলোর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের নির্দেশনা দিয়ে একটি চিঠি পাওয়া যায়। সেই চিঠির প্রেক্ষিতে জানাযায়, বান্দরবান জেলা আওয়ামীলীগের মাসিক সভায় সর্ব্বসম্মিতক্রমে গৃহিত সিদ্ধান্ত মোতাবেক আগামী ১০ সেপ্টেম্বর ২২ইং তারিখের মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনসহ উপজেলা পর্যায়ে বর্ধিত সভার তারিখ নির্ধারন পূর্বক জেলা আওয়ামীলীগ সভাপতি সাধারণ সম্পাদকের নিকট জমা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা রয়েছে।
bandorban TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
আর এদিকে, মেয়াদ উর্ত্তীণ কমিটির বিলুপ্তি করে নতুন ভাবে সম্মেলনের নির্দেশনার খবর ছড়িয়ে পড়িলে উপজেলা নেতা কর্মীদের স্বস্তি ফিরিয়ে পেতে শুরু করেছে। কারন তৃণমূলের নেতা কর্মিরা চাই সাংগঠনিক দক্ষ নেতৃত্ব।
তাঁরা উড়ে এসে জুড়ে বসা নেতৃত্ব আর চাই না।
তবে নেতা কর্মীরা দিন তারিখের অপেক্ষায় আছেন বলে জানান তৃণমূলের অনেক নেতা- কর্মীরা।
উল্লেখ্য, গত ২০১৮ সালের মে মাসে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে প্রত্যক্ষ ব্যালট ভোটের মাধ্যমে মুহাম্মদ শফি উল্লাহ সভাপতি এবং মুহাম্মদ ইমরান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। ২০২১ সালের মে মাসে কমিটির মেয়াদ উর্ত্তীণ হয়। দেশের করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে মেয়াদ উর্ত্তীণ কমিটি নিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে হয়েছে দীর্ঘদিন।