জাতীয় মৎস্যজীবি সমিতি হ্নীলা মধ্যম দমদমিয়া ঘাট কমিটি গঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : বাংলাদেশ জাতীয় মৎস্যজীবি সমিতি হ্নীলা মধ্যম দমদমিয়া ঘাট কমিটি গঠিত হয়েছে। ৮ জানুয়ারী বাংলাদেশ জাতীয় মৎস্যজীবি সমিতি হ্নীলা ইউনিয়ন শাখার আহবায়ক জানে আলম ও যুগ্নআহবায়ক আহবায়ক চন্দ্রনাথ জলদাশ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবি সমিতি হ্নীলা মধ্যম দমদমিয়া ঘাট কমিটির রশিদ উল্লাহ সভাপতি, আবুল কালাম সহসভাপতি, মোহাম্মদ শাকের সাধারণ সম্পাদক, মোস্তাক মিয়া সহসাধারণ সম্পাদক, মোহাম্মদ ইসলাম সাংগঠনিক সম্পাদক, আব্দুর রশিদ কোষাধ্যক্ষ, ফরিদুল আলম, জালাল উদ্দিন ও আব্দুল গাফ্ফারকে সদস্য করে ৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। নেতৃবৃন্দ আশা করেন নবগঠিত এই কমিটি উক্ত এলাকার মৎস্যজীবির স্বার্থ রক্ষায় কাজ করে যাবেন।