ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান ওমরাহ হজ্ব পালনে ; ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আলী

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর স্বপরিবারে ওমরাহ পালনের জন্য পবিত্র মক্কায় রওয়ানা হয়েছেন। তার অনুপস্থিতিতে পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) ও টানা তিনবারের মেম্বার মো.শওকত আলী গতকাল রোববার ১২ ফেব্রুয়ারী থেকে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হয়েছেন।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শওকত আলী বলেন, পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর স্বপরিবারে পবিত্র ওমরাহর হজ্জ পালনে গেছেন। আমি তাদের জন্য ইউনিয়নের সকলের নিকট দোয়া কামনা করছি। তিনি ফিরে আসা পর্যন্ত আমার উপর দায়িত্ব অর্পণ করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান -এর দায়িত্ব পালনে আমি যেন ইউনিয়নবাসীর নিঃস্বার্থ সেবা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পরি, তার জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। ##