হুমায়ূন রশিদ,টেকনাফ:- সুত্র জানায়,৪জুন ২০২৫ইং ভোররাত সাড়ে ৩ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নিয়মিত টহল চলাকালীন টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপের গোলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় সন্দেহজনক ১টি ইঞ্জিন চালিত কাঠের বোট দেখা যায়। টহল দল উক্ত বোটটিকে থামার জন্য সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে টহল দল কর্তৃক ধাওয়া করে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের আব্দুল মোনাফ (৪৩), মোঃ ইউসুফ (৩৮), মোঃ ওয়ারেস (৩০), মোঃ নূর (৩৮), মোঃ ইদ্রিস (৩৭), আব্দুর রশিদ (৩২) ও মোঃ রফিক (২৭) সহ বোটটিকে আটক করতে সক্ষম হয় এবং তল্লাশি করে মায়ানমার হতে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচারকালে ২ রাউন্ড তাজা গোলা, মায়ানমারের ৪০ হাজার কিয়াত ও বাংলাদেশি ৩০০ টাকাসহ ৭ জন পাচারকারী এবং বোটের এক পাশে পানিতে ভাসমান অবস্থায় ১টি মহিষ আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান,জব্দকৃত তাজা গোলা, মুদ্রা ও আটকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এবং জব্দকৃত মহিষ টেকনাফ কাস্টমসের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।###
