স্বাস্থ্য বিভাগের ছয় কর্মকর্তা উপ-পরিচালক হলেন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডেস্ক:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভায় স্বাস্থ্য বিভাগের ছয় কর্মকর্তাকে উপ-পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে।
তারা হলেন- মহাখালি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক ডা.প্রদীপ কুমার দে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) ডা. কে এম তারিক,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. আবুল কাশেম, রংপুর বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. শাহীন আরা হক, যশোরের সিভিল সার্জন ডা. গোপেন্দ্র নাথ আচার্য ও স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (ওএসডি) সংযুক্ত টাঙ্গাইল ম্যাটস্ ডা. সুফিয়া খাতুন।
রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পারসোনাল-২ শাখার যুগ্ম সচিব এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।