নাইক্ষ্যংছড়িতে শান্তিচুক্তির দুই যুগ পূর্তিতে বার্ণাঢ্য শোভাযাত্রা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি জোনের অধিনস্থ ১১ বিজির উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির স্বাক্ষরের দুই যুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ়্য শোভাযাত্রা বের করা হয়েছে।

বৃহস্পতিবার(২ ডিসেম্বার) সকাল ৯টায় ১১ বিজিবি নবাগত জোন কমান্ডার লে.কর্ণেল মো, নাহিদ হোসেনের নেতৃত্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেইট হতে শুরু হয়ে শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মং হ্লা ওয়ে মার্মাসহ পদস্ত সামরিক, বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষক শিক্ষার্থী এবং নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন।