লেদা রোহিঙ্গা ক্যাম্পের জমিলা ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের জমিলা নামে এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়,গত ১৪আগষ্ট রাত ১০টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে হ্নীলা পশ্চিম লেদাস্থ রাহমা মসজিদের সামনে রাস্তার অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/৩ এর ৭০নং রোমের বাসিন্দা ইয়াকুবের স্ত্রী জমিলা (৪৫) কে আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তার হেফাজতে ৪হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মহিলা মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###