নাইক্ষ্যংছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়িতে “ প্রাথমিক শিক্ষার দীপ্ত উন্নত জীবনের ভিত্তি” মূলসুরকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ সকালে এ উপলক্ষ্যে আয়োজিত র‌্যালীর শুভ উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। র‌্যালীটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো, কামাল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশৈ অং মার্মা, বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা নুরুল বাশার, আশারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাইচিং চাক্, প্রধান শিক্ষিকা তসলিমা ছিদ্দীকী বুলি প্রমুখ।