শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি:নাইক্ষ্যংছড়ি উপজেলায় কীটনাশক যুক্ত দীর্ঘস্থায়ী মশারি(এল,এল,আই,এন) বিতরণ কার্যক্রম অনুষ্টান উদ্বোধন হয়েছে।
১২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিছামারাস্থ কুঞ্জবন বৌদ্ধ বিহার এলাকার বড়–য়া পাড়ার পাড়া কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ব্রাকের সহযোগিতায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি আয়োজনে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ ভারপ্রপ্ত চেয়ারম্যান মুহাম্মেদ কামাল উদ্দীন।
উপজেলা ব্রাকের সিনিয়র ম্যানেজার সুমন দাশের সভাপতিত্বে এবং ব্র্যাক ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার সৃজন কান্তি দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল,উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, সদর ইউনিয়ন চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, বান্দরবান জেলা ব্রাকের কোয়ালিটি এসুরেন্স সমর যুতি চাকমা, ইউপি সদস্যা জুহুরা বেগম,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী,ব্রাক সদস্য মো: বদিউজ জামান,রুনা বড়–য়া প্রমূখ।এই উদ্বোধনকালে উপকারভোগী ২০৮ খানা হিসেবে ৩১১টি মশারি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে নাইক্ষ্যংছড়ি উপজেলার পাচঁ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩৭ হাজার ৬ শত ১৬টি মশারি বিতরণ করা হবে বলে ব্রাক প্রোগ্রাম অর্গানাইজার সৃজন কুমার দাশ জানান।
