শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সোমবার (২১ জানুয়ারি) সকালে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। নাইক্ষ্যংছড়ির ইউএনও সাদিয়া আফরিন কচি বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ইউএনও সাদিয়া আফরিন কচি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর বিকাশে অন্যতম হাতিয়ার। স্বাস্থ্য সঠিক রাখতে নিয়মিত শরীর চর্চা খুবই প্রয়োজন। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় গুরুত্ব দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবদুল সাত্তার প্রমুখ।
