নাইক্ষ্যংছড়িতে একশ দরিদ্র পরিবারকে ঈদের উপহার দিলেন তসলিম ইকবাল চৌধুরী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি সদরের দরিদ্র এক শ পরিবারকে ঈদের বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছেন তসলিম ইকবাল চৌধুরী। তিনি বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপির সাবেক চেয়ারম্যান।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষে তসলিম ইকবাল চৌধুরী এসব উপহার সামগ্রী দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করেন। করোনার এই সংকটে তসলিমের এমন মানবিক কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

এসময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আজিজুল হক আজিজ, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাবেক ছাত্রলীগনেতা মোস্তাকিম বিন ইয়াহিয়া, কচ্ছপিয়ার যুবনেতা সাদ্দাম হোসেন প্রমূখ।