জেলা পুলিশের বিশেষ সম্মাননা স্মারক অর্জন করলেন হ্নীলার চৌকিদার নুর হোছাইন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : টেকনাফের হ্নীলা ইউনিয়নে মাদকসহ বিভিন্ন অপরাধের আসামী আটকে বিশেষ অবদান রাখায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিশেষ সম্মাননা স্মারক অর্জন করেছেন হ্নীলা ইউপির চৌকিদার নুর হোছাইন। এই সম্মাননা স্মারক অর্জন করায় তার সহকর্মী ও শুভাকাংখীরা অভিনন্দন জানিয়েছেন।

২৪ ফেব্রæয়ারী সকাল ১১টায় জেলা পুলিশ লাইনের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (পিপিএম,বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ডিবি পুলিশের এসপি ছৈয়দুল ইসলাম, চকরিয়া-রামুর সহকারী পুলিশ সুপার মতিউর রহমান, সদরের সহকারী পুলিশ সুপার আতিউল হক, উখিয়া-টেকনাফের সহকারী পুলিশ সুপার নাহিদ আদনান তাহিয়ান প্রমুখ।

উক্ত সভায় জেলার বিভিন্ন থানার অপরাধ পর্যালোচনা শেষে মাদক, সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামীদের আটকে সর্বাত্নক সহায়তায় বিশেষ অবদান রাখায় জেলা পুলিশ সুপারের পক্ষ হতে হ্নীলা ইউপির ৫নং ওয়ার্ড চৌকিদার নুর হোছাইনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এক প্রতিক্রিয়ায় চৌকিদার নুর হোছাইন জানান, আমরা পুলিশের সাথে জীবনের ঝুঁকি নিয়ে আসামীদের আটক করে আসছি। এই কাজের স্বীকৃতি স্বরূপ অর্জিত সম্মাননা আমার কাজের গতিকে আরো ত্বরান্বিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করে জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (পিপিএম,বার)সহ সকল কর্মকর্তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চৌকিদার নুর হোছাইন এই সম্মাননা স্মারক অর্জন করায় হ্নীলা ইউপির দফাদার নুরুল আমিনসহ সহকর্মীরা অভিনন্দন জানিয়েছে। ###